সমতল পৃথিবী বনাম গোলক: ধর্মগ্রন্থের ভূগোল ও আধুনিক মহাকাশযান
প্রাচীনকালে মানুষ যতদূর চোখ যেত, পৃথিবীকে ততদূর পর্যন্ত সমতল বিছানার মতোই দেখত। স্বাভাবিকভাবেই তৎকালীন ধর্মগ্রন্থগুলোতে সেই সময়ের মানুষের সীমিত পর্যবেক্ষণই প্রতিফলিত হয়েছে—যেখানে পৃথিবীকে বিছানা, আকাশকে খুঁটিহীন ছাদ এবং পাহাড়কে পেরেক বলা হয়েছে।
আধুনিক অনুবাদকদের কসরত
আজ মহাকাশ স্টেশন থেকে তোলা পৃথিবীর গোল ছবি সবার হাতে আসতেই প্রাচীন শব্দের অভিধান ঘেঁটে নতুন অর্থ বের করার হিড়িক পড়েছে। যে শব্দের অর্থ হাজার বছর ধরে 'সমতল বিছানা' লেখা হয়েছে, এখন দাবি করা হচ্ছে তার অর্থ নাকি 'উটপাখির ডিম'!