ধর্মতত্ত্বের সবচেয়ে বড় স্ববিরোধিতা হলো সর্বজ্ঞতা (Omniscience) এবং স্বাধীন ইচ্ছা (Free Will)-এর সহাবস্থান। একদিকে বলা হয় স্রষ্টা সব জানেন এবং সবকিছু আগে থেকেই লিখে রেখেছেন; অন্যদিকে বলা হয় মানুষ নিজের কর্মের জন্য দায়ী!

যুক্তির ফাঁদ

যদি স্রষ্টা আগে থেকেই জানেন যে আপনি আগামীকাল কী করবেন, তবে আপনি তার বাইরে কিছু করতে পারবেন না—কারণ করলে স্রষ্টার জ্ঞান ভুল প্রমাণিত হবে। আর যদি আপনি স্ক্রিপ্টের বাইরে কিছু করতেই না পারেন, তবে সেই অভিনয়ের জন্য আপনাকে শাস্তি দেওয়া চরম অবিচার।